করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্টে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২২, ১৯:৩০| আপডেট : ১০ মে ২০২২, ২০:৩৯
অ- অ+

অন্যান্য ক্রিকেটারদের চেয়ে দুদিন বেশি ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এসেই করোনা টেস্টে পজেটিভ এসেছে তারা। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন সাকিবের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব ইসুত্যে চিকিৎসক মনজুর বলেন, ‘গত সোমবারে সাকিব আল হাসান দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। বোর্ড বিস্তারিত জানাবে এ বিষয়ে।’

উল্লেখ্য, ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে আগামী ১৫মে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার প্রথম ম্যাচ। একই মাসের ২৩ তারিখে দ্বিতীয় এবং টেস্ট শুরু হবে। সে ম্যাচে খেলতে পারেন সাকিব।

(ঢাকাটাইমস/১০মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাল নাই বিশেষ প্রাণীর, ছাল বদলে দিলে সে বাঘ হয় না!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বছরের শেষ চার মাসে ৬ ছুটি, কোন মাসে কতদিন জানুন
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা