চারশ পেরিয়ে লিড নিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৪:০৩
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশের দলীয় স্কোর ইতিমধ্যে চারশ পেরিয়েছে। আর তাতেই লিড নিল টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৪১৫ রান সংগ্রহ করেছে স্বগতিকরা। ফলে লিড দাঁড়িয়েছে ১৮ রানে।

এখন ৯০ রানে মুশফিক এবং ২৩ রানে সাকিব অপরাজিত রয়েছেন।

এর আগে সফররত শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ৩১৮ তুলেছিল বাংলাদেশ। ওই দিন ৫৩ রানে মুশফিক ও ৫৪ রানে লিটন অপরাজিত ছিলেন। প্রথম সেশন শেষে এখনও এদিন কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে।

লিটন-মুশফিক দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু সেঞ্চুরির কাছাকাছি এসেও সেটা পূরণ করতে পারলেন না লিটন। লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। আউট হওয়ার আগে করেন ৮৮ রান। ১৮৯ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো।

লিটন আউট হওয়ার পর আবারও ব্যাট করতে আসেন রিটায়ার্ড হার্ডে মাঠ ছাড়া টাইগার ওপেনার তামিম ইকবাল খান। কিন্তু সুবিধা করতে পারলেন না তিনি। ক্রিজে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছেন তামিম। তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান।

(ঢাকাটাইমস/১৮মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4