বাংলাদেশ থেকে ৫৫৫ জন নার্স নেবে কুয়েত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৫:৫১| আপডেট : ২৩ মে ২০২২, ১৬:৩৯
অ- অ+

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।প্রতিষ্ঠানটি কুয়েতের দুটি কোম্পানির ব্যবস্থাপনায় ৫৫৫ জন নার্স নিয়োগ দেবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

মোট পদসংখ্যা: ৫৫৫ জন। সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় নেওয়া হবে ৩১১ জন (বিএসসি পাস নার্স ২৮৫ জন, ডিপ্লোমা পাস নার্স ২৬ জন)। অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় নেওয়া হবে ২৪৪ জন ডিপ্লোমা পাস নার্স।

বেতন: মাসিক বেতন ৮০,০০০-৯০,০০০ টাকা।

যোগ্যতা: যে কোনও স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি/ডিপ্লোমা। ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় আবেদন করতে ক্লিক করুন।

সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় আবেদন করতে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা : অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় কুয়েত যেতে আবেদন করা যাবে আগামী ৯ জুন পর্যন্ত এবং সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় যেতে আবেদন করা যাবে ২৬ মে পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

(ঢাকাটাইমস/২৩মে/আরএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা