দুই ওভারেই দুই ব্যাটারকে ফেরালেন হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ১৭:৩৫| আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:৪০
অ- অ+

হারারে ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না জিম্বাবুয়ের। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার কাইতানোকে ফেরানোর পর নিজের করা দ্বিতীয় ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কায়াকে ফেরান হাসান মাহমুদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩ রান তুলেছে জিম্বাবুয়ে।

এখন ব্যাট করছেন মারুমানি ও ম্যাধভের।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা রেগিস চাকাভা। টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটার মিলে করেন ৭১ রান।

৪৪ বলে ৫০ রান পূর্ণ করার পর চিভাঙ্গার করা বলে কাইতানোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৪৫ বলে খেলা তার ৫০ রানের ইনিংসটি ১০টি চার ও একটি ছয়ে সাজানো। এরপর ব্যক্তিগত ২০ রানে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়।

তৃতীয় উইকেটে খেলতে আসা মুশফিকুর রহিম ইতিবাচক ব্যাটিংয়ের ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু ওয়েসলে ম্যাধভেরের করা বলে মুনেয়োঙ্গার হাতে ক্যাচ তুলে দেন মুশি। আউট হওয়ার আগে করেন ২৫ রান। নাজমুল হাসান শান্ত কট বিহাইন্ড হয়েছেন ব্যক্তিগত ৩৮ রানে।

পঞ্চম উইকেট জুটিতে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাতেই বাড়তে থাকে দলীয় ইনিংস। এই দুই ব্যাটারই এগোচ্ছিলেন ফিফটির পথে। কিন্তু দুর্বল শটে ব্যক্তিগত ৪১ রানে আউট হন আফিফ। এছাড় তাসকিন ১, তাইজুল ৬ ও শরিফুল ১ রান করেন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর অপরাজিত থাকেন ৮০ রানে। ৮৪ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি তিনটি চার ও তিনটি ছয়ে সাজানো।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা