সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২২, ১৬:০৮| আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:৩১
অ- অ+

জনবল নেবে দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। এ হোটেলে জেনারেল ম্যানেজারের সেক্রেটারি পদে লোক নেওয়া হবে। হোটেলটি সম্প্রতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইন, সশরীর বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ সেক্রেটারি টু জিএম। পদসংখ্যা: অনির্ধারিত। বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা। বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

যোগ্যতা: দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। ও এবং এ লেভেল পড়া হতে হবে। এ ছাড়া কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে।

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২২

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ