অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতীয় অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭
অ- অ+

ভারত-পাকিস্তান ক্রিকেট বৈরিতার রেশ এবার স্পষ্টভাবে ছড়িয়ে পড়ল ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যেভাবে করমর্দন এড়িয়ে গিয়েছিল ভারতীয় দল, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো বাংলাদেশের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

জিম্বাবুয়ের বুলাওয়েতে গ্রুপ পর্বের ম্যাচে টসের সময় বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে। ম্যাচ শুরুর আগেই ঘটনায় ক্রিকেটাঙ্গনে বিতর্কের জন্ম দেয়।

টসের সময় ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে কয়েন ছুড়েন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে। বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারটেলডাকেন। কয়েন মাটিতে পড়ার পর রেফারি জানান, টসে জয়ী হয়েছে বাংলাদেশ। এরপরই কোনো সৌজন্যমূলক করমর্দন না করেই সরে দাঁড়ান আয়ুষ। আয়ুষ সরে যাওয়ায় আবরারও আর হাত মেলানোর উদ্যোগ নেননি।

উল্লেখ্য, টসের সময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম প্রস্তুত না থাকায় তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরারকে টসে পাঠানো হয়।

এই ঘটনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ ক্রিকেট উত্তেজনা যে এবার ২২ গজে এসে পড়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে একই ধরনের আচরণ করেছে ভারত। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি। সে সময় ভারতীয় দলের অন্য ক্রিকেটারদেরও একই আচরণ করতে দেখা যায়। পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটেও ভারত-পাকিস্তানের ম্যাচে একই চিত্র দেখা গেছে।

গত বছর কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যবোধ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ করেছিলেন সূর্যকুমার যাদবরা। এমনকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি ভারতীয় ক্রিকেটাররা।

এবার সেই রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ল ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কেও। সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শিথিল হয়। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সরকার। নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টানাপোড়েন এখনও চলমান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা