বাংলাদেশ বিশ্বকাপে না গেলে কপাল খুলবে কোন দলের?

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৫| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৬
অ- অ+

অনলাইন-অফলাইন বৈঠকের পরও এখনো সুরাহা হয়নি। ভারতে বিশ্বকাপ না খেলার দাবিতে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দুই দফা বৈঠকেও কোনো সমাধান টানতে পারেনি আইসিসি।

তবে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি। আপাতত সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ খেলা নিয়েও তাই শঙ্কা রয়েছে। আগামী ২১ জানুয়ারি নির্ধারণ হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।

গত প্রায় তিন সপ্তাহ ধরে চলমান রয়েছে এই আলোচনা। ভারতে বাংলাদেশের নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি দেখছে না ভারত। এরপরও বাংলাদেশ খেলতে না চাইলে বিকল্প দল বেছে নিতে হবে আইসিসিকে।

সেক্ষেত্রে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে আগামী ২১ জানুয়ারি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সেই সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতে হবে আরও দুদিন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের পরিবর্তে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। এবারও একইভাবে কপাল খুলতে পারে স্কটিশদের।

উল্লেখ্য, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমানের মাটিতে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৬ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা