আইসিসি থেকে সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪
অ- অ+

আইপিএল থেকে বাদ পড়া আর বিশ্বকাপ থেকে জাতীয় দল ছিটকে পড়ার হতাশার মাঝেও স্বস্তির বার্তা পেলেন মোস্তাফিজুর রহমান। মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন টাইগার এই কাটার মাস্টার।

বুধবার পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫। শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি।

বাংলাদেশের আরেক বোলার রিশাদ হোসেনও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এক ধাপ এগিয়ে তিনি এখন ১৭তম স্থানে, তার রেটিং পয়েন্ট ৬১৯। তবে অবনতি হয়েছে শেখ মেহেদী হাসানের। দুই ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ১৪ নম্বরে। নাসুম আহমেদ ২৬ নম্বরেই অপরিবর্তিত রয়েছেন। এছাড়া, তানজিম হাসান সাকিব এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে এবং তাসকিন আহমেদ এক ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৩ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। তার রেটিং পয়েন্ট ৭৮৭।

অন্যদিকে, ব্যাটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বেশিরভাগ বাংলাদেশি ব্যাটারের অবস্থান নিম্নমুখী। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে এখন ১৮ নম্বরে। পারভেজ হোসেন ইমন নেমে গেছেন ৩৯ নম্বরে, সাইফ হাসান এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৪০ নম্বরে। তাওহীদ হৃদয় ৪২ নম্বরে অপরিবর্তিত থাকলেও লিটন দাস এক ধাপ পিছিয়ে আছেন ৪৭ নম্বরে। চার ধাপ পিছিয়ে জাকের আলীর অবস্থান এখন ৭১ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা, যার রেটিং পয়েন্ট ৯২৯।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির