পিএসএল খেলতে মোস্তাফিজুর রহমানকে এনওসি দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪
অ- অ+

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মোস্তাফিজুর রহমানকে এনওসি দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ কথা জানান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিজ।

তিনি এও চান যে, জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামুক সাকিব আল হাসান। নাফিজ বলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে চেষ্টা চালাচ্ছে বিসিবি। এখন অপেক্ষা সরকারের গ্রিন সিগনালের। সেটি পেলেই দেশের বিমান ধরবেন সাকিব। নাফিজও চান বাংলার মাটিতে আবারেও লাল-সবুজের জার্সি পরে মাঠ মাতাক সাকিব।

এ দিন জাতীয় নির্বাচনের কথা চিন্তা করেই অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি সংক্ষেপে করা হয়েছে বলে জানান তিনি।

আইপিএলে খেলতে না পারলেও পিএসএল ঠিকই দলে টেনেছে মুস্তাফিজুর রহমানকে। লাহোর কালান্ডার্সের হয়ে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি সাইনে সুযোগ পেয়েছেন দ্য ফিজ। মার্চের শেষে মাঠে গড়াবে পিএসএলের আসর।

নাফিজ জানান, নির্বাচনের পর বিসিবির পরিকল্পনায় থাকবে ওয়ানডে ফরম্যাটের আসর। সে সব নিয়েও চিন্তা করে রেখেছে ক্রিকেট বোর্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা