এএফসি নারী এশিয়ান কাপ উপলক্ষে নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১২
অ- অ+

আগামী ১-২১ মার্চ AFC Women's Asian Cup অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল।

এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে—এটি শুধু নারী ফুটবলের উন্নয়ন নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার পথে নারীশক্তির অগ্রযাত্রার উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আমাদের খেলোয়াড়রা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। জয়-পরাজয় বড় কথা নয়; বরং লড়াকু মানসিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে তারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।”

প্রতিমন্ত্রী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও ভালোবাসা সঙ্গে নিয়েই তারা মাঠে নামবে। হৃদয়ের গভীর থেকে সেরাটা উজাড় করে দিয়ে খেললেই সাফল্য ধরা দেবে।

নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তিনি বলেন, এ অগ্রযাত্রা ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়ার অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা