সুন্দরায় মাসব্যাপী ঈদ উপলক্ষে চলছে ৭০% পর্যন্ত বিশাল ছাড়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৪:১৮
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন ‘সুন্দরা’ শুরু করেছে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘দ্য জয় অফ ঈদ’। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য এবং খেলনার ওপর থাকছে ৭০% পর্যন্ত বিশাল ছাড়।

এবারের ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে সুন্দরা উন্মোচন করেছে তাদের নিজস্ব ব্র্যান্ডের মেকআপ ব্রাশ ও স্পঞ্জ লাইন ‘সুন্দরা কালেকশন’। এছাড়া সুন্দরা বিউটিতে পাওয়া যাচ্ছে CAROLINA HERRERA , PRADA, JEAN PAUL GAULTIER, VIKTOR & ROLF, MAC, TONYMOLY, YANKEE CANDLE এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য। শিশুদের জন্য সুন্দরা টয়েজে রয়েছে লেগো, বার্বি ও হট হুইলস-এর মতো জনপ্রিয় সব খেলনা।

সুন্দরার রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী বলেছেন, “ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। আমরা চেয়েছি কেনাকাটার পাশাপাশি গ্রাহকদের জন্য একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করতে।”

বনানী, গুলশান, ধানমন্ডি ও যমুনা ফিউচার পার্কের আউটলেট ছাড়াও অফারটি পাওয়া যাচ্ছে তাদের অনলাইন (sundora.com.bd) এ। উৎসবের আমেজ দিতে আউটলেটগুলোতে রাখা হয়েছে বিশেষ সজ্জা ও লাইভ প্রোডাক্ট ডেমোনেস্ট্রেশন।

(ঢাকাটাইমস/৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল: শিক্ষামন্ত্রী
জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
শূন্যরেখায় আটকা মানুষ: রাষ্ট্রসীমানা ও মানবতার টানাপোড়েন!
মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা