মিরপুরে গ্যালারিতে বসে টাইগারদের ম্যাচ উপভোগ করছেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১৫:০৫| আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৫:১৬
অ- অ+

তিন মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।

মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে বসে পাকিস্তানের বিপরীতে এই ম্যাচটি উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার অবশ্য বাংলাদেশ ক্রিকেট দল আর মাঠে নামেনি। আজই প্রথম মাঠে নেমেছে।

দেশের মাটিতে অনুষ্ঠেয় এই ম্যাচটি দেখতে খেলার শুরুতেই মাঠেই হাজির হন জাইমা রহমান। এর আগে তিনি মাঠে পৌঁছালে তাকে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এদিকে বাংলাদেশ এই ম্যাচে টসে জিতেছে। পাকিস্তানকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। সবশেষ আপডেট অনুযায়ী ১৩ ওভারে ৫২ রান করে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এটিই বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ। আর পাকিস্তান তাদের সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত নভেম্বরে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ ও পাকিস্তান— উভয় দলই তাদের সবশেষ সিরিজে জয় পেয়েছিল।

২০১৫ সালের পর এই প্রথম দল দুটি কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। এছাড়া, ২০২৩ সালের অক্টোবরে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচের পর এই ফরম্যাটে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।

এই সিরিজে ২-১ বা ৩-০ ব্যবধানে জয় পেলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে উঠে আসবে বাংলাদেশ। যা ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে টাইগারদের অবস্থান উজ্জ্বল করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা