বিসিবি নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১৯:৩৩
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন, ২০২৫-এ উত্থাপিত ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এ কমিটি গঠনের বিষয়ে অনুমোদন দিয়েছেন।

আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত কমিটিকে তাদের কার্যক্রম সম্পন্ন করে, কমিটি গঠনের তারিখ থেকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা