জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যু, ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৫:০৯
অ- অ+

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, দক্ষ ক্রীড়া সংগঠক বিকেএসপির সাবেক উপ-পরিচালক শামিমা সাত্তার মিমু- মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, শামিমা সাত্তার মিমু ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। অ্যাথলেট হিসেবে একসময় খ্যাতি অর্জণের পাশাপাশি পরবর্তীতে প্রশিক্ষক সংগঠক হিসেবে দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন দক্ষ অভিভাবক সত্যিকারের ক্রীড়াপ্রেমীকে হারালো। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে তাঁর কৃতিত্ব কর্মময় জীবন নতুন প্রজন্মের অ্যাথলেটদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে গতকাল শুক্রবার রাত ১১টায় ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন পরিচালক শামিমা সাত্তার মিমু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা