তানজিদের প্রথম শতক, পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য বাংলাদেশের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, ১৮:৫৮
অ- অ+

উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমের দুর্দান্ত শতকে পাকিস্তানের সামনে ২৯১ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের নির্ধারণী খেলায় টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সিরিজে বর্তমানে ১–১ সমতা রয়েছে।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৫ রান। খেলার ১৮ দশমিক ১ ওভারে ৫৫ বলে ৩৬ রান করে আউট হন সাইফ।

এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন তানজিদ। শান্ত ৩৪ বলে করেন ২৭ রান।

ইনিংসজুড়ে ছিলেন তানজিদই আলোচনার কেন্দ্রবিন্দু। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রান। আজ ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলি আগাকে ছক্কা মেরে ৯৮ বলে নিজের প্রথম আন্তর্জাতিক শতক পূর্ণ করেন তিনি। ১০৭ বলে ১০৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। দলীয় ১৯৪ রানে হারিস রউফের বলে আউট হন তানজিদ।

তানজিদ ফেরার পর হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৬৮ রান। লিটন ৫১ বলে ৪১ রান করে আউট হলেও হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।

শেষ দিকে রিশাদ হোসেন দ্রুত আউট হলেও আফিফ হোসেনের সঙ্গে মিলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন হারিস রউফ। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট নেন।

জয়ের জন্য এখন পাকিস্তানের প্রয়োজন ২৯১ রান। সিরিজ নির্ধারণী এই খেলায় বড় পরীক্ষার মুখে বাংলাদেশি বোলাররা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা