প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাইমা রহমানকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সরকারপ্রধান স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধানমন্ত্রী ও তার কন্যা স্টেডিয়ামে পৌঁছালে তাদের স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা।
বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে আজ দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করে বাফুফে। যেখানে সকালে যুব দল ও নারী দলের ম্যাচ আয়োজিত হয়। আর বিকালে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা। লাল দলের হয়ে এদিন মাঠে নামতে দেখা গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































