নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১| আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮
অ- অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। মিরাজের নেতৃত্বাধীন স্বাগতিক বাংলাদেশ দল আগে ফিল্ডিংয়ে নামছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে সকাল ১১টায়। বাংলাদেশে এই সময়ে কোনো ম্যাচ শুরু হওয়া খুবই বিরল। জ্বালানি বাঁচাতে সরকারের আহ্বানে সাড়া দিতেই দিবারাত্রির এই ম্যাচ এগিয়ে সকালে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই সিরিজ। আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় এই সিরিজে নিয়মিত খেলোয়াড়দের কাউকেই পাচ্ছে না নিউজিল্যান্ড। নতুন চেহারার এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে বাংলাদেশ পাচ্ছে পূর্ণ শক্তির দল।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (উইকেটকিপার/অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা