৬ উইকেট হারিয়ে দুই শ পার করল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৪১| আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৪৪
অ- অ+

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলটির রান রেট পাঁচের নিচে থাকলেও মাত্র ৬ উইকেট হারিয়েই দুই শ পার করেছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। এখন ৪২ রানে ডিন ফক্সক্রফট ও ৫ রানে নাথান স্মিথ ব্যাট করছেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক কেলিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন কেলি।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। এই জুটি ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি নয়টি চারে সাজানো। পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটি গড়ে মোহাম্মদ আব্বাস উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন ৩০ বলে ১৪ রান করে।

তাসকিনের বলে বোল্ড ক্লার্কসন। ১৬ বলে ৮ রানে ফিরলেন তিনি। ফক্সক্রফটের সঙ্গে তাঁর ২৭ রানের জুটিও ভাঙল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা