বিসিবি নির্বাচন: ৭ জুন ভোট, ২০ মে থেকে মনোনয়নপত্র বিক্রি

স্পোর্টস ডেস্ক:
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ১৯:৪৩
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

আজ শনিবার তফশিল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তফশিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

তখন এনএসসি জানিয়েছিল, তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার নির্বাচনের তফশিল ঘোষণা করা হলো।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির সর্বশেষ নির্বাচন। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিরোধিতার মুখে পড়ে সেই কমিটি। বুলবুলের নেতৃত্বে পর্ষদ গঠনের পর সাতজন পরিচালক পদত্যাগও করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা