১৫৬ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ১৮:২৩
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান করেছে টাইগাররা। ফলে ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৬ রানে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। এতে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা।

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও দ্রুতই ধাক্কা খায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৪ রান করে ফিরে যান। এরপর ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব নেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

দুজন মিলে গড়েন ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটিতে বাংলাদেশের লিড দ্রুত বাড়তে থাকে। এ সময় ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটির দেখা পান জয়। ৫৮ বলে ১০ চার মেরে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর বেশিদূর এগোতে পারেননি এই ওপেনার। ৫২ রান করে আউট হন জয়।

এরপর মুমিনুল হকও ইনিংস বড় করতে পারেননি। ৬০ বলে ৩ চারে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ এবং অপর প্রান্তে ব্যাটার অপরাজিত ছিলেন।

২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

আগের দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। এদিন সকালের সেশনেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। লাঞ্চের আগে উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। মিডল অর্ডারে একমাত্র বাবর আজম লড়াই করেছেন। ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি।

বাবর ৬৮ রান করে নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন। এরপর সালমান আলি আগা-মোহাম্মদ রিজওয়ানরা চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনেই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮৪ রানে উইকেট হারানো পাকিস্তান দুইশ ছুঁয়েছে লেজের সারির ব্যাটারদের কল্যাণে। নম্বরে নামা সাজিদ খান করেছেন ২৮ বলে ৩৮ রান। শেষ পর্যন্ত ২৩২ রানে থামে পাকিস্তান, ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা