জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা, চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৮:২৭
অ- অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা বাংলাদেশি বোলারদের দাপটে ১৪৭ রানেই হারিয়েছে ৮ উইকেট। ফলে বড় জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪.৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৪৭ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৩৮ রান। হাতে রয়েছে মাত্র ১৫.১ ওভার।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য রক্ষায় নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের আঘাতে বিদায় নেন ওপেনার ম্যাথু শর্ট। কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

পরের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হন মার্নাস লাবুশেন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ফলে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা।

তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জশ ইংলিস ও কুপার কনোলি। তবে নাহিদ রানার গতিময় বোলিংয়ে ১৯ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ইংলিস। দলীয় ৫১ রানে ভাঙে সেই জুটি।

এরপর বল হাতে আঘাত হানেন দীর্ঘ চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। তাঁর ঘূর্ণিতে বোল্ড হন সেট ব্যাটার কুপার কনোলি। ৩৫ রান করা এই ব্যাটারের বিদায়ে ৯১ রানেই চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

মাঝে অ্যালেক্স ক্যারে কিছুটা লড়াই করলেও তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি নাহিদ রানা। ফিফটির খুব কাছে গিয়ে ৪৭ রানে আউট হন তিনি। রানার বাড়তি গতির সামনে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন ক্যারে।

এর আগে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে। ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন মোসাদ্দেক হোসেন, তিনি খেলেন ৮৬ রানের দুর্দান্ত ইনিংস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান, আর তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান। শেষ দিকে তাসকিন আহমেদের ১৫ বলে ২০ রানের ঝড়ো ইনিংস দলীয় সংগ্রহকে আরও শক্তিশালী করে।

ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখানো বাংলাদেশ এখন জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ম্যাচের বাকি সময়ে বড় কোনো অঘটন না ঘটলে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় দিয়েই শুরু করার পথে রয়েছে টাইগাররা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী 
শিক্ষামন্ত্রীর সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ, কলেজভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ চালুর উদ্যোগ
চীন সফরে যাচ্ছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল
বাজেটে সিগারেটপ্রেমীদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ? সংসদে যা জানালেন অর্থমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা