যে কারণে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন না নেইমার

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৭:০২| আপডেট : ১৩ জুন ২০২৬, ১৭:০৪
অ- অ+

২০২৬ ফুটবল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। তবে দলের প্রথম ম্যাচে মাঠে দেখা নাও যেতে পারে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে। চোটের কারণে তিনি এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় ম্যাচটি দর্শক হিসেবেই দেখতে হতে পারে তাঁকে।

আজ শনিবার দিবাগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেও চোটের কারণে শুরু থেকেই অনিশ্চয়তায় ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। প্রথমে তার ক্লাব সান্তোস জানিয়েছিল, পায়ে হালকা ফোলাভাব রয়েছে। পরে জানা যায়, তার কাফের পেশিতে চিড় ধরেছে। সেই চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন যে প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না। তিনি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করছি, আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরতে পারবে।’

আনচেলত্তি আরও বলেন, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি। তার অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ। তরুণ খেলোয়াড়দের জন্য সে অনুপ্রেরণা ও উদাহরণ হতে পারে।’

জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও এখনও পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। সতীর্থদের সঙ্গে সীমিত অনুশীলন করলেও তিনি বুট না পরে রানিং শু ব্যবহার করছেন। সময়ের বড় অংশ কাটছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিমে অনুশীলনের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

ব্রাজিলের হয়ে ৭৯ গোল করা নেইমার জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ সামনে রেখে দলে থাকলেও প্রথম ম্যাচে তাঁকে মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই এখন বেশি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT Professor Dr. Muhammad Mahboob Ali contributes at International Higher Education Conference 2026 Dhaka
আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলন ২০২৬-তে অবদান রেখেছেন বিইউবিটি অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী
সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে বিকেলে শাহবাগে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা