৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ১০:৪৯
অ- অ+

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। দীর্ঘ ৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখাল ইউরোপের এই দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইডেন। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। তিউনিসিয়ার গোলরক্ষকের এক সেভ ফিরতি বল থেকে সুযোগ পেয়ে জালে পাঠান ইয়াসিন আয়ারি।

গোল খাওয়ার পর দ্রুতই সমতায় ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। তবে সুইডিশ গোলরক্ষক গুরুত্বপূর্ণ দুটি সেভ করে দলকে রক্ষা করেন।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার ইসাক। বাম দিক থেকে ডিফেন্ডারকে কাটিয়ে তার জোরালো শটে বল জালে জড়ায়।

প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ করে তিউনিসিয়া। ৪৩ মিনিটে ওমার রেকিক হেডে গোল করেন, ফলে বিরতিতে সুইডেন এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় সুইডেন। ৬১ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগের ভুলে বল পান ইসাক। তার পাস থেকে ভিক্টর ইয়োকেরেশ গোল করে ব্যবধান বাড়ান।

এরপর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে প্রথম স্পর্শেই গোল করেন মাতিয়াস সভেনবার্গ। ভিএআরের সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

শেষ দিকে আরও একটি গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন আয়ারি। তার দূরপাল্লার শটে ম্যাচে ৫-১ ব্যবধান নিশ্চিত হয়।

দুর্দান্ত এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে শক্তিশালী সূচনা করল সুইডেন। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আলোচনায় আসা তিউনিসিয়ার এবারের শুরু হলো হতাশাজনকভাবে।

(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রে স্কাইডাইভারদের নিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা