অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ০৮:৩০| আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:৩২
অ- অ+

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে পৌঁছেছে তারা।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ১১তম মিনিটে ফোলারিন বালোগুনের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। তাতেই এগিয়ে যায় স্বাগতিকরা।

গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৪৩তম মিনিটে সের্হেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেডে বল জালে জড়ান অ্যালেক্স ফ্রিম্যান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে যুক্তরাষ্ট্র। তবে রক্ষণভাগের কিছু ভুলে কয়েকটি সুযোগ পায় অস্ট্রেলিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল। ৫১তম মিনিটে প্রতিপক্ষের ভুলে একক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন বালোগুন। পরে ওয়েস্টন ম্যাককেনির দারুণ পাস থেকেও আরেকটি সুযোগ হাতছাড়া করেন তিনি।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। ৮৮তম মিনিটে বালোগুন ও অস্ট্রেলিয়ার সাউতারের মধ্যে সংঘর্ষ হলে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। যোগ করা সময়ে ইরানকুন্ডাকে থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ক্রিস রিচার্ডস।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। টানা ভালো পারফরম্যান্সে নকআউট পর্ব নিশ্চিত করে স্বাগতিকরা, আর অস্ট্রেলিয়ার জন্য শেষ ষোলোতে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে পড়ে।

(ঢাকাটাইমস/২০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
গুলিবিদ্ধ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ মারা গেছে
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
তোমার কবিতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা