নতুন নিয়মে বিশ্বকাপে নক আউট পর্বের ৩২ দল নির্ধারিত হবে যেভাবে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ১৮:৫৭| আপডেট : ২০ জুন ২০২৬, ১৯:২৬
অ- অ+

বিশ্বকাপের ইতিহাসে এবার সবচেয়ে বেশি দল নিয়ে আয়োজিত হয়েছে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ। ১২টি গ্রুপে চারটি করে মোট ৪৮টি দল লড়ছে কাপ জয়ের জন্য।

দলসংখ্যা বাড়ার পাশাপাশি এবার গ্রুপ পর্বের টাইব্রেকিং নিয়মেও বড় পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়মে প্রথাগত গোল ব্যবধানকে প্রথম বিবেচনায় না এনে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে মুখোমুখি লড়াই বা হেড-টু-হেড রেকর্ডকে।

নতুন কাঠামো অনুযায়ী মোট ৩২টি দল দ্বিতীয় পর্বে খেলবে। ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট ২৪টি দল এবং সেরা আটটি তৃতীয় স্থানের দল দল নক আউট পর্বে উঠবে।

পয়েন্টের ব্যবধানে স্পষ্ট এগিয়ে থাকলে সরাসরি উঠে যাবে, কিন্তু সমান পয়েন্ট হলে কী হবে?

এবার সমান পয়েন্টের দলগুলোর মধ্যে সিদ্ধান্ত নিতে তিন ধাপের টাইব্রেকার প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রথম ধাপে দেখা হবে দলগুলোর মুখোমুখি লড়াইয়ে অর্জিত পয়েন্ট। সেখানে সমতা থাকলে বিবেচনায় আসবে হেড-টু-হেড গোল ব্যবধান এবং গোল সংখ্যা।

এর পরও সমাধান না হলে দ্বিতীয় ধাপে পুরো গ্রুপের গোল ব্যবধান, মোট গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্ট হিসাব করা হবে।

তৃতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে সমতা থাকলে কোনো লটারি বা টস নয়, বরং ফিফা ্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হবে ভাগ্য।

এই নতুন নিয়ম গ্রুপ পর্বের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করবে।

টুর্নামেন্টে এরই মধ্যে নকআউট নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো যুক্তরাষ্ট্র। আর প্রথম পর্বে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতি তুরস্কের।

(ঢাকাটাইমস/২০জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
চলন্ত মোটরসাইকেলে ইট দিয়ে মাথায় আঘাত, ১৩ দিন পর সেই তরুণের মৃত্যু
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা