আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাসে বন্যা, জরুরি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ২২:৪১
অ- অ+

বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর যুক্তরাষ্ট্রের ডালাসে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং প্রাণহানির আশঙ্কাও দেখা দিয়েছে। এর মধ্যেই সোমবার এই শহরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল দল।

শুক্রবার সকালে ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে ব্যাপক জলাবদ্ধতা ও ফ্ল্যাশ ফ্লাডিং দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারে ডালাস ফায়ার-রেসকিউ বিভাগের প্রায় সব ইউনিটকে মাঠে নামানো হয়।

স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য ‘ক্রিটিক্যাল’ সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে সবাইকে।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার ডালাসের আর্লিংটনে অবস্থিত স্টেডিয়ামটিতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচটির আগে শহরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও স্বস্তির খবর হলো, স্টেডিয়ামটিতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ছাদ থাকায় মাঠ প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।

বিশ্বকাপে ছেলের জোড়া গোল দেখে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন কুনহার মা তবে প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়তে পারে যাতায়াতে। বিশেষ করে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দলগুলোর ভ্রমণসূচি এবং দর্শকদের স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে অভিযান শুরু করা আর্জেন্টিনা এখন দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ডালাসের বৈরী আবহাওয়াও এখন মেসিদের জন্য বাড়তি আলোচনার বিষয় হয়ে উঠেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
থানায় পর্যাপ্ত গাড়ি নেই, ব্যারাকে জায়গা নেই; তবু ইউনিফর্ম বদলে কতটা লাভ?
আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা