নকআউট পর্বে মিশর, ১-১ গোলে ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে অপেক্ষায় ইরান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১১:৪৯
অ- অ+

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইরান ও মিশর। এই ফলাফলে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর। অন্যদিকে গ্রুপে তৃতীয় হয়ে নকআউটের সুযোগ থাকলেও ইরানকে এখন অপেক্ষা করতে হবে অন্যান্য গ্রুপের তৃতীয় দলের র‌্যাঙ্কিংয়ের ওপর।

আজ শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এর ফল আসে দ্রুতই। মাত্র ৫ মিনিটে ডেডলক ভাঙেন সাবের, যা বিশ্বকাপ ইতিহাসে মিশরের দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়ে।

তবে এর কয়েক মিনিট পরই পেনাল্টি পায় ইরান। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেহেদী তারেমি। তবে ইরান খুব বেশি সময় পিছিয়ে থাকেনি।

ম্যাচের ১৪তম মিনিটে গোল করে সমতা ফেরান রামিন রেজাইয়ান। মিশর গোলরক্ষক মোস্তফা শোবের প্রথমে একটি শট প্রতিহত করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে দুর্দান্ত শটে গোল করেন রেজাইয়ান।

প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচজুড়ে চলতে থাকে সমান তালে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে গোল করতে পারেনি।

ইনজুরি সময়ের শেষদিকে ইরান একটি গোল করলেও ভিএআর পর্যালোচনায় তা বাতিল করা হয়। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

এই ড্রয়ের ফলে মিশর নকআউট পর্বে উঠলেও ইরানের ভাগ্য ঝুলে রয়েছে গ্রুপের তৃতীয় স্থানধারী দলগুলোর র‌্যাঙ্কিংয়ের ওপর।

(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বিশ্বকাপ কার হাতে যাবে, চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী ঘানার সেই বিতর্কিত তান্ত্রিকের
নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা শুরু, সতর্ক করল বিআরটিএ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা