এবার বিশ্বকাপ কার হাতে যাবে, চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী ঘানার সেই বিতর্কিত তান্ত্রিকের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২৬, ১২:০৩
অ- অ+

বিশ্ব ফুটবলে আলোচনায় থাকা ঘানার স্বঘোষিত এক তান্ত্রিক এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি দাবি করেছেন, এবারের বিশ্বকাপ ট্রফি জিতবে পর্তুগাল এবং শিরোপা উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।

নানা কোয়াকু বনসাম নামের এই ব্যক্তি আগে থেকেই ‘কালো জাদু’ ও আধ্যাত্মিক ক্ষমতার দাবি করে আসছেন। চলতি বিশ্বকাপেও তিনি দাবি করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘আধ্যাত্মিকভাবে আটক’ করেছিলেন।

ব্রিটিশ ও আফ্রিকান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে কোয়াকু বনসাম বলেন, “এই বিশ্বকাপ রোনালদোর। আমি আগেই দেখে নিয়েছি ট্রফি তার হাতেই উঠছে।”

২০১৪ বিশ্বকাপের আগে প্রথম আলোচনায় আসেন তিনি। সে সময় পর্তুগাল ও ঘানা একই গ্রুপে থাকায় তিনি দাবি করেন, ‘কালো জাদু’ প্রয়োগ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিপাকে ফেলেছেন। ওই বিশ্বকাপে রোনালদো নিজেও প্রত্যাশিত সাফল্য পাননি এবং পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

নিজের দাবি অনুযায়ী, ঘানার প্রত্যন্ত অঞ্চলের একটি আশ্রম থেকে তিনি আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন এবং সেই শক্তি ব্যবহার করে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রভাবিত করতে পারেন। তবে এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ নেই।

চলতি আসরেও তিনি পুনরায় দাবি করেন, আধ্যাত্মিক জগতে পর্তুগাল ইতোমধ্যে বিশ্বকাপ জিতে গেছে এবং বাস্তব জগতেও একই ফল আসবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে তার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়েই ফুটবল বিশ্বে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নকআউট পর্বে মিশর, ১-১ গোলে ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে অপেক্ষায় ইরান
নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা শুরু, সতর্ক করল বিআরটিএ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা