এজলাসে তোলার সময় পুলিশকে ‘ভদ্রতা শিখুন’ বলে ক্ষোভ প্রকাশ করেন ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১৮:৩৫
অ- অ+

জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২’এ হাজির করার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাকে হাসিমুখে কাঠগড়ায় উঠতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এজলাসে নেওয়ার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের দিকে আঙুল তুলে কথা বলছেন ইনু। পুলিশ সদস্য তাঁর হাত ধরতে গেলে ইনু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন।’

এদিকে একই মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী 
সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা