ব্রাজিল–নরওয়ে ম্যাচে ভয়ঙ্কর সেই রেফারি, দুই ম্যাচে দেখিয়েছেন ৮ কার্ড

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৮:৪০
অ- অ+

রাউন্ড অব ৩২-এর লড়াই শেষে শুরু হচ্ছে শেষ ষোলোর দ্বৈরথ। এই পর্বের দ্বিতীয় দিনে আগামীকাল (রবিবার) মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের দল নরওয়ে।

বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। তাকে সহায়তা করবেন তারই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ কর্মকর্তার দায়িত্বে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াল্টার লোপেজ।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপান এবং উরুগুয়ে–স্পেন ম্যাচ পরিচালনা করেন তিনি। দুই ম্যাচে তিনি একটি লাল কার্ড ও সাতটি হলুদ কার্ড দেখিয়েছেন। কড়া মেজাজের রেফারি হিসেবে পরিচিত এলফাতের ম্যাচ পরিচালনা তাই আলোচনায় রয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপেও ব্রাজিলের একটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এলফাত। গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে ১–০ গোলে হেরেছিল ব্রাজিল।

আগামীকালের ম্যাচের বিজয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে মোটরসাইকেল ছিনতাই
অতীতের বিষয়ে আটকে না থেকে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার হবে: ভারতীয় হাইকমিশনার
জমি যার, টাকা তার’—অধিগ্রহণের অর্থে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, শ্রীপুরে মানববন্ধন
পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা