জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ০০:০৪
অ- অ+

হারারেতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ফলে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার বেন কারান। ১৩৫ বলে খেলা তাঁর ইনিংসে ছিল ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ের ছাপ। এই ইনিংসের সুবাদেই ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় সফরকারীরা। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ২৭ রান করে লড়াই চালিয়ে গেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৯.১ ওভারে ৫৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ব্র্যাড ইভানস ৯ ওভারে ৪৮ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ক্রিকইনফোর ম্যাচের এমভিপি নির্বাচিত হয়েছেন ব্র্যাড ইভানস।

এই জয়ে সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ওয়ানডেতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে মোটরসাইকেল ছিনতাই
অতীতের বিষয়ে আটকে না থেকে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার হবে: ভারতীয় হাইকমিশনার
জমি যার, টাকা তার’—অধিগ্রহণের অর্থে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, শ্রীপুরে মানববন্ধন
পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা