মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১১:২৫
অ- অ+

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের দল।

শুক্রবার (১০ জুলাই) ভোরে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। ২৫তম মিনিটে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু তার স্পট-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন।

প্রথমার্ধে লুকা দিনের একটি দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৬০তম মিনিটে দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। এরপর ৬৬তম মিনিটে এমবাপের তৈরি করা সুযোগ থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।

বাকি সময়ে মরক্কো আর ম্যাচে ফিরতে পারেনি। ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স, আর কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয় মরক্কোর বিশ্বকাপ যাত্রা।

সেমিফাইনালে আগামী মঙ্গলবার ডালাসে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে ফ্রান্স।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা