মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বল জিতলেন স্পেনের রদ্রিগো হার্নান্দেজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ০৯:০৮
অ- অ+

বিশ্বকাপজুড়ে অসাধারণ নেতৃত্ব ও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি)। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে পেছনে ফেলেই এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেন তিনি।

পুরো টুর্নামেন্টে মেসি ৮ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে ছিলেন। তাই অনেকের ধারণা ছিল, গোল্ডেন বলও তার হাতেই উঠবে। তবে স্পেনের শিরোপা জয়ে মাঝমাঠে রদ্রির অসাধারণ প্রভাব ও নেতৃত্ব শেষ পর্যন্ত তাকে এনে দেয় টুর্নামেন্টসেরার স্বীকৃতি।

গোল বা অ্যাসিস্টের খাতায় নাম না তুললেও রদ্রি ছিলেন স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা। প্রতিটি ম্যাচে বল নিয়ন্ত্রণ, আক্রমণ গড়ে তোলা এবং রক্ষণে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশ্বকাপে আটটি ম্যাচ খেলে রদ্রি ৬৫০টিরও বেশি সফল পাস সম্পন্ন করেন, যা টুর্নামেন্টের অন্যতম সেরা রেকর্ড। পাশাপাশি, যেকোনো খেলোয়াড়ের তুলনায় সবচেয়ে বেশি হাই-ইনটেনসিটি রান সম্পন্ন করে নিজের কর্মক্ষমতারও প্রমাণ দেন এই মিডফিল্ডার।

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও স্পেনের খেলার মূল কেন্দ্রবিন্দু ছিলেন রদ্রি। মাঝমাঠে তার নিয়ন্ত্রণ, পাসিং এবং কৌশলগত দক্ষতা স্পেনকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ডেন বল হাতে রদ্রির পরিচিত শান্ত ও বিনয়ী হাসি যেন আরও একবার মনে করিয়ে দিল- ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার কাছে সবচেয়ে বড়।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা