শিরোনাম :

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ২০:৪৮
অ- অ+

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন কাল। প্রধান অতিথি হিসেবে আগামীকাল জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করবেন।

দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার লক্ষ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো খেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার সাঁতারের সাথে কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় নামবেন কিশোর কিশোরীরা। মোট ছয়টি ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে খেলা গুলো।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয় সোমবার। মিরপুরে ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা অঞ্চল।

যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে রংপুর। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।

অন্যদিকে একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে বালিকাদের বিভাগেও। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ সিলেট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপৎসীমা ছাড়ালো তিন নদীর পানি, বন্যায় দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
আফগানিস্তানে আকস্মিক বন্যার তাণ্ডবে নিহত ২০, নিখোঁজ অনেক
দাবানলের ধোঁয়ার কারণে কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
ঢাকার যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা