মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬, ১৪:০৫| আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৪:১২
অ- অ+

মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে চলমান মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে আনা হলে তাকে হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ১২টার দিকে আদালতে হাজির করা হয়।

এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মেজর (অব.) মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আদালতকে অবহিত করা হয়।

এর আগে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোজাফফর হোসেন ও মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে যোগাযোগের তথ্য এবং ফোন রেকর্ড পর্যালোচনার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মামলার তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদাসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা