অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, ১২:১৯
অ- অ+

২০২৬ বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে দেখেছিলেন। তবে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে বয়সকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। পুরো আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

যদিও ফাইনালে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি। কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা তার জন্য খোলা রাখলেও, আর্জেন্টাইন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন ইঙ্গিত।

প্রতিবেদনগুলো বলছে, জাতীয় দলে প্রজন্মান্তরের পরিবর্তন সহজ করতে আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলতে চান মেসি। তবে আরেকটি বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা তার নেই। বরং খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি।

এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলেও জানা গেছে। বেইন স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে দেশের সমর্থকেরা সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পারবেন।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সাফল্য, হতাশা এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এক অনন্য গল্প। একের পর এক ফাইনালে হেরে দীর্ঘদিন সমালোচনার মুখে পড়লেও, শেষ পর্যন্ত তার নেতৃত্বেই ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময়ে প্রবেশ করে আর্জেন্টিনা। তার হাত ধরেই আলবিসেলেস্তেরা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ফুটবলের অনেক কিংবদন্তির বিদায় কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে লিওনেল মেসির ক্ষেত্রে সেই বিদায় হতে যাচ্ছে ভিন্ন মাত্রার। সবকিছু ঠিক থাকলে, আর্জেন্টিনার জার্সিতে তার শেষ মুহূর্তটিও হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মতোই স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ। সূত্র: এনডিটিভি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০
প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি অনুযায়ী কুর্মিটোলা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন ৩ বস্তির মানুষ
পারমাণবিক সাবমেরিন প্রকল্পে আরও ৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অস্ট্রেলিয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা