তিন বছর পর টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৭:৫১
অ- অ+

দীর্ঘ তিন বছর ও আট ম্যাচ পর বিদেশের মাটিতে টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করল পাকিস্তান।

গতরাতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ বিদেশের মাটিতে টেস্ট জিতেছিল পাকিস্তান। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ঐ টেস্ট ইনিংস ও ২২২ রানে জিতে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের হারে টেস্ট সিরিজ শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জয়ে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করল বাবর আজমের দল। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার সর্বশেষ দুই টেস্ট সিরিজও ১-১ সমতায় শেষ হয়।

পোর্ট অব স্পেনে টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪ উইকেট হাতে নিয়ে ৬০ রানে এগিয়ে ছিল ক্যারিবীয়রা।

চতুর্থ দিন বাকী ৪ উইকেটের মধ্যে তিন ব্যাটার খেলতে নামলে ১৪ রানের বেশি যোগ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এতে ১১৭ রানে অলআউট হয় তারা। ইনজুরির কারনে ব্যাট করেননি ব্র্যান্ডন কিং।

১ রান নিয়ে খেলতে নেমে ৩ রানে ফিরেন জাস্টিন গ্রেভস। এছাড়া কেমার রোচ শূন্য, শামার জোসেফ ৯ রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন জোমেল ওয়ারিকান।

পাকিস্তানের দুই স্পিনার আল উসমান ও সাজিদ খান ৪টি করে উইকেট নেন।

জয়ের জন্য পাওয়া ৭৫ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে ২৩.৩ ওভারেই স্পর্শ করে ফেলে পাকিস্তান। দুই ওপেনার আজান আওয়াইস ১৮ ও ইমাম উল হক ৯ রানে আউট হন।

৪২ রানে দুই ওপেনার ফেরার পর তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম। শফিক ও বাবর সমান ২৪ রান করে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ১৬০ এবং দ্বিতীয় ইনিংসে ২৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচ সেরার স্বীকৃতি পান শফিক। দুই টেস্টে সর্বোচ্চ ১৯৩ রান করে সিরিজ সেরা হন বাবর।

এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নয় দলের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠল পাকিস্তান। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ২২.২২ শতাংশ পয়েন্ট আছে পাকিস্তানের। ১২ ম্যাচে ২ জয় ও ৮ হারে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেমে গেল ওয়েস্ট ইন্ডিজ।

টেবিলের শীর্ষ দু’টি স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (৮৭.৫০ শতাংশ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা (৭৫.০০ শতাংশ পয়েন্ট)।

৪ ম্যাচে ২ জয় ও ১টি করে হার-ড্র’তে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা
বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির স্থান নেই: মাহদী আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা