ফিফা সভাপতি

ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ১৭:০৩
অ- অ+

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার প্রকাশ্য অবস্থান নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর প্রথম জাতীয় ফুটবল ফেডারেশন হিসেবে ইনফান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি করেছে নরওয়ে। একই সঙ্গে ফিফার এথিক্স কমিটিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়েরেরও প্রস্তুতি নিচ্ছে দেশটি। গার্ডিয়ান

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত এনএফএফের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস জানান, বর্তমান ফিফা সভাপতির প্রতি তাদের আর কোনো আস্থা নেই। তার ভাষ্য, ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্ব ফুটবল ক্রমেই বিভক্ত ও অস্থিতিশীল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব ফুটবলকে আবার ঐক্যবদ্ধ করতে হলে নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে তারা মনে করেন।

ক্লাভনেস বলেন, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে তাদের উদ্বেগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই ফিফার পরিচালনা পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন তুলে আসছিল। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই উদ্বেগকে আরও গভীর করেছে। তাই তারা মনে করছে, এখনই ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত, যাতে বিশ্ব ফুটবলের প্রশাসনে নতুন করে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়।

নরওয়ে জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে চিঠি পাঠানো হবে। পাশাপাশি ফিফার এথিক্স কমিটিতে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিযোগও জমা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। যদিও অভিযোগগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে সেগুলো ফিফার সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত ও পরিচালনা নিয়ে উদ্বেগের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে।

শুধু নিজস্ব অবস্থানেই সীমাবদ্ধ থাকতে চায় না নরওয়ে। তারা ইতোমধ্যে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী ফুটবল ফেডারেশনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে ইনফান্তিনোর বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলা যায়। এনএফএফের আশা, আরও কয়েকটি জাতীয় ফুটবল সংস্থা তাদের এই উদ্যোগে যোগ দেবে।

উল্লেখ্য, ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচনে নরওয়ে জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দেয়নি। তারপরও তারা আশা করেছিল, নতুন মেয়াদে তিনি ফিফার কাঠামোগত সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করছে নরওয়ে।

এদিকে ইউরোপের বেশ কয়েকটি দেশও ইতোমধ্যে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে এবং তার প্রতি সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে। ফলে ফিফার বর্তমান নেতৃত্বকে ঘিরে তৈরি হওয়া এই সংকট বিশ্ব ফুটবলের প্রশাসনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানে ভিপি নুর ছিলেন মহানায়ক: আবু হানিফ 
গণঅভ্যুত্থানের দাবিদার একক কেউ নয়: ভূমি প্রতিমন্ত্রী
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
ঢাকায় পদায়নের চেষ্টায় ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা