তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী

‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৫:০১
অ- অ+

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে রবিবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নেমেই এই অনন্য সাফল্য অর্জন করল তারা।

লাল-সবুজ দলের এই জয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’

তারেক রহমান বাংলাদেশ দলকে বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।

সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।’

এই সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘হাসান প্রথম ইনিংসে ছয় উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছে।’

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’

এরপর তামিম ইকবাল তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আর আমাদের ইয়াংস্টার, বগুড়ার।’

জবাবে তারেক রহমান বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
ব্রুনেইয়ের সুলতান ছেলের স্ত্রীর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
আরব আমিরাতে বিগ টিকিটে দুই বাংলাদেশির লাখ দিরহাম বাজিমাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা