নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৩:০২| আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৩:০৪
অ- অ+

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরে হত্যা মামলায় বিচারিক আদালত ১৬ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে। সেই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আপিলের রায় ঘোষণা করা হলো।

আলোচিত এ রায়ের মধ্য দিয়ে নুসরাত হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন হলো।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
From Budgetary Dreams to Digital Reality: mapping Bangladesh’s journey to a life-cantered economy
বাজেট-ভাবনা থেকে ডিজিটাল বাস্তবতায়: জীবনকেন্দ্রিক অর্থনীতিতে বাংলাদেশের অভিযাত্রা
নুসরাত হত্যা: বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করায় বিচারককে সরানোর নির্দেশ
যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা