ঢাকা উত্তর ও দক্ষিণে পৃথক দায়রা আদালত চেয়ে আইনমন্ত্রীকে আইনজীবীর আবেদন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪
অ- অ+

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে আইনমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পৃথক আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেওয়া আবেদনে তিনি বলেন, ঢাকা একটি বৃহৎ ও জনবহুল জেলা। জনসংখ্যা ও আয়তনের কারণে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করা হয়েছে। একইভাবে বিচারপ্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকার বিচারব্যবস্থাকেও উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্ত করা প্রয়োজন।

আবেদনে বলা হয়, ধামরাই ও সাভার উপজেলার বিচারপ্রার্থীদের ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত আদালতে আসতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। এতে তাদের ভোগান্তি ও সময়ের অপচয় হয়।

একইভাবে উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, তুরাগ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানার বাসিন্দাদেরও সদরঘাট এলাকায় গিয়ে বিচারিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সালাহ উদ্দিন রিগ্যান বলেন, ঢাকার উত্তরাঞ্চলের বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার জন্য উত্তর ঢাকায় পৃথক জেলা ও দায়রা আদালত এবং মহানগর দায়রা আদালত স্থাপন করা হলে বিচারিক সেবা আরও সহজ ও কার্যকর হবে।

আবেদনে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি: প্রধানমন্ত্রী
১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা, বেনজীরসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা