জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্টের সাবেক কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬
অ- অ+

জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি শুরু থেকেই বাতিল (ভয়েড অ্যাব ইনিশিও) হিসেবে গণ্য করে চাকরিকালে উত্তোলন করা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখার ১৭ সেপ্টেম্বরের এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, গোলাম মাওলার বিরুদ্ধে ২০২১ সালে বিভাগীয় মামলা করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় The Supreme Court of Bangladesh (High Court Division) Employees (Discipline and Appeal) Rules, 1983-এর বিধি ৪(১)(এফ) অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।

আদেশে আরও বলা হয়, জাল ও জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে তিনি হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদে চাকরি লাভ করেছিলেন। এ কারণে তাঁর চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হবে। ফলে চাকরিকালে তিনি কোনো বেতন-ভাতা পাওয়ার অধিকারী নন।

সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, গোলাম মাওলা ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন।

ওই অর্থ আগামী ৩০ দিনের মধ্যে Automated Challan System-এর মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়লার ভাগাড়ে মিলল টাকার বস্তা‎!
র‌্যাবের নাম বদলের পর প্রথম মামলার তদন্ত এসআরবির হাতে
যুক্তরাষ্ট্র-চীন-ভারতের টানাপোড়েনে বাংলাদেশের কৌশলগত হিসাব
সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকা