বৈরি আবহাওয়ায় ফ্লাইট বিড়ম্বনা, বিলম্বে দলে যোগ দেবেন শামিত সোম

ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার রাতেই পূর্ণতা পাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড। ফিফা আসিয়ান কাপ খেলতে কোচ টমাস ডুলি ঢাকা থেকে ইন্দোনেশিয়া নিয়ে গেছেন ১৯ ফুটবলার। জুনিয়র সোহেল রানা ভিসা জটিলতার কারণে ওই দিন যেতে পারেননি।
জাকার্তায় সরাসরি যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার সোমবার বিকেলে দলের সঙ্গে যোগ দিয়েই তিনি জিম সেশনে অংশ নিয়েছেন।
রাতের মধ্যে দলের সাথে যোগ দেওয়ার কথা আলোচিত তরুণ তারকা ফারহান আলি ওয়াহিদ। প্রথমবারের মতো সরাসরি জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গার।
তবে দলের আরেক তারকা শামিত সোমের সোমবার জাকার্তায় পৌঁছানোর কথা থাকলেও তার আগমন পিছিয়ে দিয়েছে বৈরি আবহাওয়া। সোমবার রাতের পরিবর্তে মঙ্গলবার সকালে তিনি ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন বলে বাফুফে থেকে জানানো হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের সঙ্গে 'এ' গ্রুপে থাকা অন্য দুই দল সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ১৪ টি দুই বিভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে ফিফা আসিয়ান কাপে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












