মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭
অ- অ+

রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় হিরাঝিল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার। মেঝে স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। এছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র পড়ে থাকতে দেখা যায়।

অভিযানকারীরা আরও দেখতে পান, কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছে। খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় কোনো উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে ব্যর্থ হয়।

এসব অনিয়মের অভিযোগে হোটেল কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
পাংশায় আমবাগানে মিলল ৪২টি অবিস্ফোরিত ককটেল
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট-অর্থ আত্মসাৎ, এসআরবির অভিযানে আটক ১২
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন