অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১৪:২২
অ- অ+

মাঠে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার পর কোচিং ইউনিটে আনা হয়েছে বদল। এর মধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার কোনো সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে আরও একবার নিজেদের সেই চেনা ছকেই আটকে গেছেন জ্যোতিরা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন রিতু মনি। স্বাগতিক দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যানাবেল সাদারল্যান্ড ৪ উইকেট শিকার করেছেন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার ফারজানা হক। মেগান শুটের বলে ফোবে লিচফিল্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই বোলারের শিকারে পরিণত হয়ে ৭ বল খেলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শারমিন সুলতানা।

দুই ওপেনারের দ্রুত বিদায়ে শুরুতেই যেন আরেকটি ব্যাটিং ব্যর্থতার আভাস মিলছিল। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পরিস্থিতি সামাল দেওয়ার খানিক চেষ্টা চালান। ক্যাচ আউট হওয়ার আগে ২৬ বলে ২৪ রান আসে শারমিনের ব্যাট থেকে।

এরপর চতুর্থ উইকেটে জ্যোতি ও সোবহানা মোস্তারি জুটির মন্থর ব্যাটিংয়ে উইকেটের পতন ঠেকানো গেলেও স্কোরবোর্ডে রান বাড়েনি তেমন। ১৭ বলে মাত্র ২ রান করে সাদারল্যান্ডের দ্বিতীয় শিকার হন সোবহানা। টেস্ট মেজাজে ব্যাটিংয়ে ৮৬ বল খরচায় ২৯ রান করেন জ্যোতি। ২৭.৬ ওভারে অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়। তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৩ রান।

নিগারের বিদায়ের পর ক্রিজে আসেন স্বর্ণা আক্তার। রিতু মনির সঙ্গে জুটি বেঁধে তারা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ২০ রান। ৫০ বলে ১টি চারে ২১ রান করে জর্জিয়া ওয়ারহ্যামের বলে এলবিডব্লিউ হন স্বর্ণা।

শেষ দিকে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালান রিতু মনি। তার ব্যাটে ভর করেই দলীয় দেড়শো রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ৬৩ বলের ইনিংসে ৫টি চারের মারে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রান খরচ করে নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া মেগান শুট ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট; যার মধ্যে ছিল ৪টি মেডেন ওভার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ
৮ বিভাগে ২০টি ‘মডেল খাল’, কর্মসংস্থান হবে ২ হাজার ৪০০ পরিবারের
৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
দুর্গাপূজায় অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা'