অর্ধশতকের দেখা পেলেন শান মাসুদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৮
অ- অ+

দিনের শুরুতে ওপেনার আবিদ আলীর বিদায়ের ধকল সামলে নিয়ে টাইগার বোলারদের বেধড়ক পেটাচ্ছেন পাক ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আজহার আলী। বাংলাদেশের বোলিং আক্রমণকে উপেক্ষা করে ইতোমধ্যেই ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার শান মাসুদ।

প্রথম দিনের টাইগার ব্যাটসম্যানদের দূর্বল সংগ্রহের টার্গেটে খেলতে নমে শুরুতেই আবু জায়েদ রাহীর শিকারে পরিণত হন পাকিস্তানি ওপেনার আবিদ আলী। রাহীর বল খেলতে গিয়ে কিপারের হাতে তুলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেন এই ব্যাটসম্যান। আবিদের বিদায়ের পর মাঠে নামে পাকিস্তান অধিনায়ক আজহার আলী।

আজহার-শান পার্টনারশীপে দারুণভাবে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ইনিংসের প্রথম অর্ধ শতকটি নিজের করে নিয়েছেন শান মাসুদ। ৫৪ বলে ৫০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অপরদিকে পাকিস্তান কাপ্তান আজহার আলী ৪১ বলে অপরাজিত ২৪ রান করে মাঠে রয়েছেন।

(ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় চলাচল বন্ধ, ২৬ মিনিট পর সচল
ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম
আদম ব্যবসায়ীকে ডিসির আল্টিমেটাম, কল রেকর্ড ছড়িয়ে তাকেই বিব্রত করার অপচেষ্টা, মন্তব্যের ঘরে উল্টো প্রশংসা