এলো তিন ফাইভ জি ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১১:৩৯
অ- অ+

নতুন তিন ফোন আনল ভিভো। এগুলো হলো ভিভো এক্স ৫০, ভিভো এক্স ৫০ এবং ভিভো এক্স ৫০ প্রো প্লাস।

এই তিন ফোনেই ফাইভ জি কানেক্টিভিটির সঙ্গে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ভিভো এক্স ৫০ প্রোর প্লাসে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। দাম শুরু হচ্ছে ৪৯৯৯ ইয়েন থেকে।

ভিভো এক্স ৫০ প্রো এবং ভিভো এক্স ৫০ তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট। ভিভো এক্স ৫০ প্রোর দাম শুরু হচ্ছে ৪ হাজার ২৯৮ ইয়েন। অন্যদিকে ভিভো এক্স৫০ দাম শুরু হচ্ছে ৩৪৯৮ ইয়েন থেকে। আপাতত চীনে এই ফোনগুলো লঞ্চ করেছে ভিভো।

ভিভো এক্স ৫০ তে থাকছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩৩ ফাস্ট চার্জিং।

(ঢাকাটাইমস/৩জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় চলাচল বন্ধ, ২৬ মিনিট পর সচল
ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা বাড়াতে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম
আদম ব্যবসায়ীকে ডিসির আল্টিমেটাম, কল রেকর্ড ছড়িয়ে তাকেই বিব্রত করার অপচেষ্টা, মন্তব্যের ঘরে উল্টো প্রশংসা