বাংলাদেশে টেকনো স্পার্ক ৫০সি, পানির নিচেও ছবি তোলার সুবিধা

দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’ এনেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ডিভাইসটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংয়ের পাশাপাশি রয়েছে পানির নিচে ছবি তোলার সুবিধা। এ ছাড়া এতে ১২০ হার্জ ডিসপ্লে, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর বিভিন্ন ফিচার রয়েছে।
টেকনো জানিয়েছে, দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় রেখে স্পার্ক ৫০সি তৈরি করা হয়েছে। এতে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও দেখা, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে এই ডিসপ্লে ব্যবহার করা যাবে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর রয়েছে।
স্পার্ক ৫০সি-এর অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরাবিলিটি। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ধুলা ও পানির বিরুদ্ধে ফোনটি সুরক্ষা দিতে পারে। পানির নিচে ছবি তোলার সুবিধাও রয়েছে এতে। ফলে ভ্রমণ, অ্যাডভেঞ্চার কিংবা পুলে থাকা অবস্থায় ছবি তোলার ক্ষেত্রে ফিচারটি ব্যবহার করা যাবে।
ফোনটিতে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্সও রয়েছে। টেকনোর দাবি, ১ দশমিক ৭ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতেও ফোনটি সুরক্ষিত রাখার জন্য এই সুবিধা কাজ করবে।
ব্যাটারির ক্ষেত্রে স্পার্ক ৫০সি-তে ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এ ছাড়া সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সরসহ ফ্রিলিংক ২.০ প্রযুক্তি রয়েছে। অডিওর জন্য রয়েছে স্টেরিও ডুয়াল স্পিকার ও ৩০০ শতাংশ পর্যন্ত আল্ট্রা ভলিউম। ফোনটিতে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল থাকায় বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সও নিয়ন্ত্রণ করা যাবে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, আস্ক এলা, এআই রাইটিং ও হাই ট্রান্সলেটসহ বিভিন্ন এআই ফিচার রয়েছে। কলের সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমানো, ছবি তোলা, লেখালেখি ও অনুবাদের কাজে এসব ফিচার ব্যবহার করা যাবে।
বাংলাদেশের বাজারে স্পার্ক ৫০সি দুটি স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। দুই সংস্করণেই ৪ জিবি র্যাম রয়েছে, যা ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের মাধ্যমে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। উভয় ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য।
টেকনো জানিয়েছে, দেশের অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল পার্টনারদের কাছে স্পার্ক ৫০সি পাওয়া যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













