সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ১০ শিক্ষার্থী

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ১২:৩৩| আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৬:১৯
অ- অ+

কক্সবাজারের মহেশখালীতে একটি বিদ্যালয়ের মাঠে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ১০ স্কুলশিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়া বার্ষিক সভার শেষ দিন ছিলো (শুক্রবার)। এ উপলক্ষে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বসে। এতে এক বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত ও ১০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- এরশাদ উল্লাহ, বেলুন বিক্রেতা জসিম উদ্দিন ও আহসান।

আহতরা হলো- মাতারবাড়ি বলিরপাড়ার আজিজুল হকের ছেলে এরশাদ (১০), একই এলাকার রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম (১২), কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ি সিকদারপাড়ার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম রাহাত (১৩), আব্দুল মোনাফ তুহিন (১৪), জসিমের ছেলে শেকাব উদ্দীন (১৫), মগডেইলের আব্দুল মন্নান (১৩), পশ্চিম সিকদার পাড়ার বদনের ছেলে জয়নাল (১২), শাপলাপুরের নুরুল হকের ছেলে আক্কাস (১৮) ও শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের ছেলে নুরী (১৫)। আহতরা সবাই মহেশখালীর মাতারবাড়ি ও কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, গুরুতর আহতের মধ্যে সাতজনের অবস্থা সঙ্কটাপন্ন, তিনজনের পা এবং হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আহত ১০জনকে প্রাথমিক চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

ঘটনাস্থল পরির্দশন করে মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই বলেন, এই রকম ঘটনা খুবই দুঃখজনক, গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন বিক্রি হচ্ছিল, এটি খুবই অপরাধজনক কাজ। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4