মানসিক ভারসাম্যহীন নারীর এই নবজাতকের বাবা কে?

রাজিবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ)
  প্রকাশিত : ১৭ মে ২০২১, ১৭:৫৫| আপডেট : ১৭ মে ২০২১, ২০:০০
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দিলো এক ফুটফুটে নবজাতক। রবিবার রাত ১১টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নবজাতকের জন্ম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশীদ আলম জানান, মানসিক ভারসাম্যহীন এই প্রসূতিকে পাওয়া গেছে ভৈরবের শম্ভুপুর গ্রামে। পঞ্চাশোর্ধ্ব এক নারীসহ কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে ধরাধরি করে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। সেখানে জন্ম হয় নবজাতকের।

ডা. খুরশীদ বলেন, নিঃসন্তান দম্পতিরাই বোঝেন বাবা-মা ডাক শুনতে না পারার বেদনা ও হাহাকার। অথচ সৃষ্টিকর্তা নবজাতকটিকে পৃথিবীর আলো দেখালেন এমন এক মায়ের কোলে যে কি না মানসিক ভারসাম্যহীন। কে এই নবজাতকটির বাবা তাও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শুম্ভপুর গ্রামের বাসিন্দা লাভলী বেগম বলেন, কয়েক মাস ধরে অসুস্থ নারী আমাদের বাড়ির সামনে থাকেন। আমরা প্রতিবেশীরা মিলে তাকে প্রতিদিন খাবার দিতাম। রোববার রাতে প্রসূতির শরীরের অবস্থা খারাপ দেখে কয়েকজন মিলে আমাদের বাড়িতে নিয়ে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি নবজাতকটি জন্ম দেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, মানসিক ভারসাম্যহীন এক নারী একটি নবজাতকের জন্ম দিয়েছেন। তবে এই নারী একা কোথাও তার সন্তানকে দিতে চাইছেন না, তাই সবকিছু বিবেচনা করে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে আদালতে আবেদন করা হবে। আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৭মে/পিএল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4